ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

আ.লীগের ৫ সদস্যের প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৩,  10:50 AM

news image

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নয়াদিল্লি সফরে যাচ্ছে আজ। রোববার (৬ আগস্ট) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের নেতৃত্বে দেশটিতে সফরে যাচ্ছেন তারা। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধিদলের তিন দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে। আওয়ামী লীগের প্রতিনিধিদলে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ছাড়া আরও থাকছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত। এর আগে, গত ২০ জুলাই প্রতিনিধি দলটির সফর হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। এরপর আবারও তা পিছিয়ে ৬ আগস্ট নির্ধারণ করা হয়। উল্লেখ্য, আগামী মাসে নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম