ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আ.লীগের সম্মেলনে যোগ দিয়েছেন শরিক দলের নেতারা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  6:21 PM

news image

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন দলটির নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা। জাতীয় পার্টির নেতারা এতে অংশ নিলেও বিএনপির কোনও নেতা আসেননি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও যোগ দিয়েছেন আওয়ামী লীগের সম্মেলনে। সম্মেলনে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতা, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিকভাবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপির কোনও প্রতিনিধি আওয়ামী লীগের সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে আগেই। এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসপ্রধানকে নিমন্ত্রণ করেছে আওয়ামী লীগ। তবে এবার বিদেশের কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম