ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

আ.লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করতে ইসিতে ৪ দলের আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩,  2:04 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ইসিতে আবেদন করেছে। শনিবার (১৮ নভেম্বর) কমিশনের একটি সূত্র তাদের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, শনিবার সকালে আবেদন জমা দিয়েছে দীলিপ বড়ুয়ার সাম্যবাদী দল, রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)। এর আগে, শুক্রবার (১৭ নভেম্বর) আবেদন করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২০ (১) (এ) অনুযায়ী তারা এ আবেদন করেছে। জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে জানাতে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির বেধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত এই চার দল নিজেদের অবস্থান জানিয়েছে। উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে বলা হয়, ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম