ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৫,  2:04 PM

news image

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে। যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এ কঠোর বার্তা দেন পুলিশ বাহিনীকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার। তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের (পুলিশ) ছুটির সংখ্যা খুবই কম বলে জানান তিনি। বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের থাকা, খাওয়ার ব্যবস্থা কেমন সেটি পরিদর্শন করছি। থাকা-খাওয়া ঠিকমতো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাজ করানো যাবে না। গত কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এ নিয়ে রাজধানীর উত্তরাসহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। তাদের দাবি গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতে নীরব ভূমিকা পালন করছে পুলিশ সদস্যরা। একই সঙ্গে তারা দাবি তুলছেন আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে তাদের বিচারের আওতায় আনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম