ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫,  12:19 PM

news image

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে। এখন বিচারকার্য শেষের পর দলটির নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে বর্তমান সরকারকে। শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন ওই স্ট্যাটাসে আরও লিখেছেন, আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ করতেই হবে। শহীদদের রক্তের সাথে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না।  সবশেষে তিনি লিখেছেন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে আজ (২২ মার্চ) সকালেও এই তরুণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন।  ইশরাক আরও লিখেছেন, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল, সিস্টেম্যাটিক নিপীড়নসহ সব কিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির এই সদস্য লিখেছেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে, তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি (হু মো এরশাদ/জি এম কাদের)। এরপর তিনি লিখেছেন, আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টি নামের লেজটির শাস্তি হওয়া উচিত। সেটা বুঝতে পেরেই কি জনাব জি এম কাদের এখন আওয়ামী লীগ দল বাঁচাতে নেমেছেন? এটি অব‍্যাহত রাখলে আপনাকেও প্রভুর বাড়িতে পাঠিয়ে দেবে জনগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম