ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আ.লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি খেলাফত মজলিসের

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫,  2:08 PM

news image

ঐকমত্য কমিশনের সংলাপ

বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের ১৪০টিতে একমত পোষণ করেছে কমিশন। ১০টিতে একমত নয় এবং ১৫টিতে আংশিক ও একটিতে আলোচনার প্রয়োজন রয়েছে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ১০ মাসের মধ্যে করা সম্ভব ব লেও মন্তব্য করেন দলটির মহাসচিব। সংস্কার কার্যক্রমে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মূল সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিশের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম