ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  5:15 PM

news image

আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ থেকে চট্টগ্রাম রুটে ট্রেন যোগাযোগ সচল হয়েছে। আজ সোমবার সকাল ১০টার টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কেওয়াটখালী এলাকার রেল ব্রিজ সংলগ্ন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফের চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত ফের চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত  ট্রেন চলাচল সচলের তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে লোকোসেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম। তিনি জানান, ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সম্প্রতি বেশ কয়েকবার লাইনচ্যুত হওয়ায় এটি মেরামতের জন্য চট্টগ্রামের পাহাড়তলি কারখানাতে পাঠানো হচ্ছিল। যাত্রা শুরুতেই কেওয়াটখালী রেল ব্রিজের কাছেই একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই আমরা উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। আড়াই ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে গত ১৭,১১ ডিসেম্বর ও ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি লাইনচ্যুত হয়েছিল। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর থেকে চার বার এই ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম