ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আড়াইহাজারে প্রাণনাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২২,  10:24 AM

news image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাণনাশের ভয় দেখিয়ে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম রমজান (৩৫) ও ছামু (২৫)।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত ১০টায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী নাইট ডিউটি করতে স্থানীয় একটি টেক্সটাইল মিলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে একই দিন রাত ৩টার দিকে রমজান ও ছামু ফাঁকা বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী গৃহবধূর হাত বেঁধে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে ইনচার্জ ফজলুল হক জানান, ডিউটি শেষে ভুক্তভোগীর স্বামী বাড়িতে এলে তাকে অজ্ঞান অবস্থায় পান। পরে স্বামীকে বিস্তারিত জানালেও মানসম্মানের চিন্তা করে বিষয়টি গোপন রাখেন তারা। তিনি আরও জানান, অভিযুক্তরা উল্টো মামলা না করতে নানানভাবে হুমকি দিতে থাকলে, তারা মামলা করার সিদ্ধান্ত নেন। মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে উপজেলার খাসেরকান্দী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম