ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

আসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২,  1:57 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) ভোরে রাজধানী শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত দুই দিন যাবৎ পেটের অসুখে ভুগছিলেন বিএনপির এই নেতা। আজকে তার অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ভোরে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে তার পরিবার দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল। মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, গত দুই দিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বার বার বমি হচ্ছিল। আজকে অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আজকে মুখে কোনো খাবার খেতে পারবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য। এরআগে গত রোববার (১৫ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য, সাবেক তথ্যমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম