ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ ‘দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে’ সুনামগঞ্জে 'বিষে' তিন সন্তানের মৃত্যু, মুমূর্ষু বাবা হাসপাতালে সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৪,  10:24 PM

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে উপ-পরিদশর্ক (এসআই) রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জের এরানদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে (৩০) গ্রেপ্তার করতে অভিযানের সময় আসামি স্বরসতী নদীতে ঝাপ দেয়। এ সময় তাকে গ্রেপ্তার করতে এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাপ দেন। কিন্তু আসামি নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝখানে তলিয়ে যান। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা অভিযান করে তাকে উদ্ধার করেন। পরে তাকে সিরাজগঞ্জের শহীদ এম এ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ‘সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হন রেজাউল ইসলাম শাহ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. গোলাম আম্বিয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই পুলিশ কর্মকর্তা রেজাউলের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম