ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

আসল-নকল ধরতে ডিবির পোশাকে যুক্ত হচ্ছে কিউআর কোড

#

২৫ জানুয়ারি, ২০২২,  2:40 PM

news image

আসল নকল ধরতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড (কিউআর কোড)। শিগগিরই ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম জানান এই তথ্য জানান। ডিবি জানায়, কোড সংযুক্ত এই নতুন পোশাক সরবরাহ করা হতে পারে ফেব্রুয়ারির শুরুর দিকে। জানা যায়, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইলঅ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে।

আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয়, তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে। এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার জানান, ভুয়া ডিবি সেজে অনেকেই মানুষের সঙ্গে প্রতারণা করে। কেউ যেন এ ধরনের প্রতারণা করতে না পারে, সেজন্য তৈরি হচ্ছে নতুন পোশাক। কিউআর কোড ছাড়াও পোশাকে থাকবে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। ফলে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না। ডিবির এই কর্মকর্তা আরও জানান, পোশাকে এক ধরনের বিশেষ রঙ থাকবে। যার মাধ্যমে আসল-নকল পুলিশের পার্থক্য চিহ্নিত করা যাবে। বিশেষ ধরনের কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে এই পোশাক। যেন এটি বাজারে পাওয়া না যায়। শীত-গরম উভয় ঋতুর জন্যই আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে এই পোশাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম