ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আসন্ন নির্বাচন ঘিরে কর্মকর্তাদের সতর্ক করলেন ইসি সানাউল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  2:57 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনের (২০২৫)’ বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমুখ। জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধে ভালো কাজ করতে হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ বা নির্দেশ দেবে না।  এ সময় নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় নিতে হবে কর্মকর্তাদের। কমিশন তাদেরকে রক্ষা করবে না।  সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এবারের নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যেতে চাই। এআইয়ের অপপ্রয়োগ এবং প্রবাসী ও দেশের ভেতরে পোস্টাল ভোটিং বড় চ্যালেঞ্জ এবার।  এছাড়া বদলির বিষয়ে তদবির না করতেও কর্মকর্তাদের আহ্বান জানান সচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম