ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

আসন্ন আগামী নির্বাচনে আওয়ামী লীগ নতুন প্রতারণা কৌশল খুঁজছে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২২,  2:17 PM

news image

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে এখনই পদত্যাগ করুন। তাহলে জনগণ দয়াও করতে পারে। সোমবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ফোরাম নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে। পি কে হালদারের দুর্নীতি ও গ্রেফতারের ঘটনার প্রসঙ্গ টেনে খন্দকার মোশররফ বলেন, সকল দুর্নীতিকে ধামাচাপা দিতে দু’একটি ঘটনা সরকার সামনে আনছে।

সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতা না থাকলে পি কে হালদার এতো টাকা আত্মাসাত ও পাচার করতে পারতো না। আসন্ন আগামী নির্বাচনে আওয়ামী লীগ নতুন প্রতারণা কৌশল খুঁজছে মন্তব্য করে তিনি বলেন, আগের দুই নির্বাচনের কৌশলের বাইরে গিয়ে এবার নতুন কৌশল হিসেবে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোটে প্রতারণা করতে চায়। কিন্তু এটা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তার মানে তাদের বোধোদয় হয়েছে, তারা বুঝতে পেরেছে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন। এ সময় তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ১০ বছর পর আপনারা ক্ষমতায় গেলে আপনাদের প্রধানমন্ত্রী কেন হবে সেটা বলেন?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম