ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আসছে বিশেষ বিসিএস, পদসংখ্যা ২ হাজার

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৫,  8:00 PM

news image

দেশে অন্তত ৮ হাজার চিকিৎসকের সংকট রয়েছে বর্তমানে। চিকিৎসা খাতের বড় এই সংকট দূর করার জন্য চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ বিসিএস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে নিয়োগ পাবেন দুই হাজার চিকিৎসক।  সোমবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশ রেলওয়ের আওতাধীন ১০টি হাসপাতাল সুষ্ঠু ও যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রেলের দশটি হাসপাতাল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য এই হাসপাতালগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজনমতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসির মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যবস্থা নেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় চিকিৎসকের সংকট আছে জানিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আশা করছি বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে। এর আগে, গত ১৩ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম