ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আসছে বছরে ৪ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২১,  4:53 PM

news image

চলতি বছর চার লাখ এক হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দিয়েছে কানাডা। ফলে এবারের লক্ষ্যমাত্রা পূরণ করেছে দেশটি। আগামী বছরের জন্য এ লক্ষ্যমাত্রা আরও বেশি। ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার জনকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চায় উত্তর আমেরিকার দেশটি। কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী সিন ফ্রেসার বৃহস্পতিবার এ তথ্য জানান। খবর রয়টার্সের। কানাডার অর্থনীতির চালিকাশক্তি অভিবাসীরা। তবে ২০২০ সালে এই স্থায়ী অভিবাসন সুবিধা কমে গিয়েছিল। সে বছর এক লাখ ৮৫ হাজার মানুষকে এ সুবিধা দেওয়া সম্ভব হয়।

এর মূল কারণ ছিল করোনাভাইরাসের ফলে গত বছর দেশটির সীমান্ত অধিকাংশ সময়ই বন্ধ ছিল। কানাডার অভিবাসনমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া অভিবাসীদের একটি বড় অংশ কানাডায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। গত ১০০ বছরেও এক বছরে এত বেশি অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়নি দেশটি। অভিবাসনমন্ত্রী বলেন, 'গত বছর আমরা একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। আমরা তা অর্জন করতে পেরেছি।' কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন সুবিধা বাড়িয়েছেন। এ-সংক্রান্ত একটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন তিনি। কানাডার অভিবাসন নীতি অনুসারে প্রতি বছর দেশটির মোট নাগরিকের অনুপাতে ১ শতাংশ মানুষকে অভিবাসন সুবিধা দেওয়া হবে। কানাডার বর্তমান জনসংখ্যা তিন কোটি আট লাখ। এ হিসাব অনুসারে প্রতিবছর তিন লাখ ৮০ হাজার অভিবাসী নেওয়ার কথা কানাডার। তবে প্রতিবছর এ সংখ্যা বাড়াচ্ছে কানাডা সরকার। দেশটিতে অবস্থানরত অনেক শিক্ষার্থীও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। সিন ফ্রেসার বলেন, 'কানাডা অভিবাসীদের মাধ্যমে তৈরি হয়েছে এবং আমরা অভিবাসীদের স্বাগত জানিয়ে যাব।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম