ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

আশুলিয়া বগাবাড়ী পশুর হাটে কালো বিমান

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  12:53 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ঐতিহ্যবাহী পশুর হাট বগাবাড়ি বাজারের হাট। দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর ধরে এই পশুর হাটটি সাপ্তাহিক হাট হিসেবে ব্যাপক পরিচিত থাকলেও কালের বিবর্তনে তা পরিবর্তন হয়ে দীর্ঘ বছর ধরে বাৎসরিক পশুর হাটে রুপান্তরিত হয়েছে । আশুলিয়ার বগাবাড়ী বাজারের পাশ ঘেঁষে বসুন্ধরা হাউজিং সোসাইটির পাশে বর্তমান এ পশুর হাটটির অবস্থান। পুরো আশুলিয়া জুরে শিল্প কারখানা গড়ে উঠায় এবং শিল্পাঞ্চল হওয়ায় শুধু ঈদুল আজহা কোরবানির পশুর হাটে রুপ নেয়  সাধারণত ঈদের দুই দিন আগে। শিল্পাঞ্চল অধুশিত হওয়ায় গড়ে উঠেছে আবাসিক বসতবাড়ি, আর এ বসত বাড়ীর কক্ষ ভাড়া নিয়েই শিল্প কারখানায় কর্মরত মানুষজন কর্ম শেষে কক্ষে আশ্রয় নেয়।

শিল্প কারখানা গুলো ক্রমান্বয়ে ছুটি হতে থাকলে ছুটির সঙ্গে দেওয়া হয় তাদের প্রাপ্য মজুরি আর তখনই তারা কক্ষ ভাড়ার টাকা গুলো দিয়ে থাকেন তাদের বাসাবাড়ির মালিককে এর পড়ে ভিড় জমে কুরবানির পশুর হাট গুলোতে। তাই এ হাটেরও বেচা কেনাও শুরু হয় ঈদের দুদিন আগে । তাই ইচ্ছা থাকলেও শখের গরুটি আগে কোনভাবেই ক্রয় করতে পারে না তারা। বৃহস্পতিবার  (৭ জুলাই) দুপুরের দিকে হাটে গেলে দেখা যায় ক্রেতা শুন্য হাটের এক পাশে দেখা যায় মানুষের জটলা। জটলা ভেঙ্গে সামনে যেতে চোখে পড়লো এক কালো পাহার। যা পশু হলেও আকারে অস্বাভাবিক আকারে বড় হওয়ায় বিমানের সমান তাই গরু টির মালিক তার নামও রেখেছেন বিমান।  ফ্রিজিয়ান জাতের এই কালো বিমানটি নিয়ে এসেছেন জাকির খান। কথা হয় বিমানের(গরুর) মালিক জাকির খানের সাথে, সে তার কালো বিশাল আকৃতির গরুটির নাম দিয়েছেন বিমান। বিমান এসেছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার  মেদিয়া আশুলায় থেকে। জাকির খান গরুটিকে সারে চার বছর ধরে বিমানকে লালন পালন করেছেন। বিমানের ওজন ১৮০০ কেজি, লম্বায় ১৩ ফুট আর উচ্চতায় ৬ ফুট ২ ইঞ্চি। জাকির খান পেলেনের দাম হাঁকছেন ১৫ লক্ষ টাকা। তবে ক্রেতা পেলে দাম কিছুটা কম হলেও বিমানকে ছেড়ে দেবে বলে তিনি জানান । কথা হয় পশুর হাটটির দেখভাল করার দায়িত্বে থাকা এবাদত হোসেনের সাথে মুক্তখবর প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন, এ বিমানের দাম হাঁকিয়েছেন ৬লাখ টাকা তবে আজ গরুর ক্রেতারা হাটে আসা শুরু করবে কিছুক্ষণের মধ্যে আজ বিমান বিক্রি হওয়ার আশাবাদি আমরা। এবাদত হোসেন আরও বলেন, আমি ছোট কাল থেকে কুরবানীর পশুর হাটে গরু কেনবেচা দেখেছি তবে এত বড় গরু এ হাটে এর আগে কখনো দেখেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম