ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আশুলিয়ায় ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

#

১৪ জুন, ২০২৬,  5:05 PM

news image

ফয়জুল ইসলামঃ ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাতে আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল চালাবাগান রুমিন গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আশুলিয়া থানার এসআই (নিরস্ত্র) সুধীঞ্জু শান্তি সঞ্চয় ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার বাসিন্দা পিতা-মৃত জগ বাহাদুরের ছেলে মো. এনামুল হক (২৭) এবং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকার বাসিন্দা মৃত নূর মোহাম্মদ বেপারীর ছেলে মো. হাসান আলী (৩৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আশুলিয়া থানা এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম