ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন

আশুলিয়ায় স্ত্রীর করা মামলায় কারাগারে যুবলীগ নেতা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  8:19 PM

news image

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে স্ত্রীর করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আইনজীবীর সহকারীকে আদালত পারায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই যুবলীগ সোহেলের বিরুদ্ধে। সোমবার (০৭ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা-১ এর আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রাত ৯ টার দিকে কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী প্রণব কান্তি ভৌমিক।

তিনি বলেন, সোহেল মোল্লার স্ত্রী তাজনুর আক্তারের করা মামলার আজ শুনানির দিন ধার্য ছিল৷ সেজন্য তাকে আদালতে আসতে হয়েছে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তার সহকারীকে হুমকি দেওয়ার ব্যপারে জিজ্ঞেসা করলে তিনি বলেন, আদালত শেষ সোহেল মোল্লাকে কারাগারে নেওয়ার পথে আমার সহকারী ও ছেলে অর্ণব ভৌমিককে দেখে নেওয়ার হুমকি দেন তিনি৷ আমি বিষয়টি নিয়ে কাল আদালতে উপস্থাপন করবো। সেখান থেকে কোনো সমাধান না পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম