ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

আশুলিয়ায় স্টাম্পের আঘাতে শিক্ষক হত্যায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  12:30 PM

news image

আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রের স্টাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযু্ক্ত শিক্ষার্থী দশম শ্রেণির ছাত্র হলেও তার জন্ম সনদ অনুযায়ী বয়স ১৯ বলে দাবি করছেন শিক্ষকরা। তবে,

মামলায় ওই শিক্ষার্থীর বয়স ১৬ বছর দেখানো হয়েছে। জানা গেছে, গত ২৫ জুন দুপুরে সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পরে গত ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল কুমার সরকার। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে পালাতে সহায়তার জন্য তার বাবা উজ্জল হোসেনকে বুধবার (২৯ জুন) ভোররাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম