ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

আশুলিয়ায় সংবাদ সংগ্রহ করতে হেনস্তার শিকার সাংবাদিক

#

০৯ মার্চ, ২০২৫,  4:28 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের সময় মাই টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান ও দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্ট জাহিদুল ইসলাম অনিককে বাধা প্রদান ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে, শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ সংলগ্ন শরিফের মালিকানাধীন ঝুটের গোডাউনে লাগা অগ্নিকাণ্ডের ভিডিও ধারণকালে এ ঘটনা ঘটে। সংবাদকর্মী জাহিদুল ইসলাম অনিক জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। আগুনের খবর শুনে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে ঝুটের গোডাউন সংশ্লিষ্টরা আমাকে সহ দুই সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে এবং একপর্যায়ে হেনস্তা করে। তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম