ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আশুলিয়ায় লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৫,  10:56 AM

news image

সাভারের আশুলিয়ায় লরিচাপায় উল্টো পথে যাওয়া এক অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরই তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় সামনের দিক থেকে একটি লরি এলে রিকশাটি রাস্তার পাশে পানি থাকায় মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রিকশাটি গর্তে পড়ে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিল চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম