ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

আশুলিয়ায় বেপরোয়া কিশোর গ্যাং করছে মোবাইল বার্তায় মাদক কারবার

#

ফয়জুল ইসলাম

০২ সেপ্টেম্বর, ২০২২,  9:46 PM

news image

ছবি : সংগৃহীত


সাভারের আশুলিয়ায় বিভিন্ন এলাকায় সঙ্গবদ্ধ ভাবে মাদকসহ  অপরাধ কর্মকান্ডে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং।তাদের বিশৃঙ্খলা মুলক কাজে কেউ বাঁধা দিলেই হামলা। ২ সেপ্টেম্বর (শুক্রবার) আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর এলাকায় জুম্মার নামাজের আগ মহূর্তে সরকার বাড়ির সামনে একদল মাদক সেবি এবং বিক্রেতার আনাগোণা দেখলে ৬০উর্ধ বয়সি করিম সরকার তাদের কর্মকাণ্ডের ব্যাপারে অবগত বিধায় তাদের শুক্রবারের নামাজের দাওয়াত দেন এবং এলাকার মুরুব্বি হিসাবে ধমকের স্বরে কিছু উপদেশ মুলক কথা বলেন, এতে খিপ্ত হয়ে কিশোর গ্যাং সদস্য মাদক সেবি জুয়েল লাঠি দিয়ে বৃদ্ধ করিম সরকার কে আঘাত করে,

এসময় বৃদ্ধ করিম সরকার লোকজন ডাকাডাকি করলে ঘটনা স্থলে জুয়েলের সাথে থাকা মাদক ব্যাবসায়ী শাহিন মন্ডল -পিতা মোহাম্মদ আলি, ইমরান-পিতা অজ্ঞাত, সম্রাট -পিতা বাবু সবাই দৌড়ে পালিয়ে যায় তবে মাদক সেবি জুয়েল-কে লোকজন ধরে ফেলে, তার মোবাইল ফোনে দেখা যায় মোবাইল মেসেজের মাধ্যমে মাদক কারবারের নমুনা। এ ব্যাপারে আশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেনের কাছে মোবাইল ফোনে ঘটনাটি জানানো হলে মাদক সেবি জুয়েল সব অপরাধ তার কাছে অকপটে স্বীকার করে এবং বলে মাদকের সাথে যারা জড়িত আছে তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে সার্বিক সহযোগিতা করবে এবং নিজে কখনো মাদক নিবেনা বলে স্বীকার করে। মেম্বার জাকির হোসেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ফয়জুল ইসলাম কে জানান, মাদকের বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবেনা আমি প্রশাসন কে অবগত করে কিশোর গ্যাং এবং মাদক নিয়ন্ত্রণে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নিবো।পরবর্তীতে সমাজের লোকজনের উপস্থিতিতে মাদক সেবি জুয়েলকে মাদক সেবন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি পাওয়ায় সমাজের লোকজন ভালো হওয়ার সুযোগ উপলক্ষে তাকে সাধারণ ক্ষমা করে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম