ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

আশুলিয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৩,  5:24 PM

news image

সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগ দিয়েছে ক্ষুব্ধ জনতা। রোববার (২ এপ্রিল) সকাল ৭টায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় সংবাদ পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান (২২)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় থেকে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল দুটি আলীনুর পরিবহনের বাস। পরে বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয় উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন দেয়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, রোববার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম