ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  8:09 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছ ছেইন এ্যাপারেলস লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। শ্রমিকরা জানায়, এখান পযর্ন্ত আমাদেরকে গত মাসের বেতন পরিশোধ করেনি কারখানার মালিকপক্ষ। কিন্তু কথা ছিল শ্রমিকদের বেতন মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ তারিখ থেকে আন্দোলন করছে শ্রমিকরা। তবে আজ সকালে শ্রমিকরা কাজে আসলে কারখানা বন্ধ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।  কারখানার শ্রমিক শহিদুল বলেন, গত মাসসহ চলতি এই মাসের বেতন পাবো আমরা। গত মাসের বেতন মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করছেন। বেতন পরিশোধ না করে উল্টো কারখানায় আজ প্রবেশ করতে দেওয়া হয় নি। আমরা কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। একই সাথে বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানাই। এব্যাপারে কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, আমরা অতিতে নিয়মিতভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করেছি। ডিসেম্বর মাসের বেতন মালিক বিভিন্নভাবে সংগ্রহ করে পরিশোধ করেছেন। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। যার ফলে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। তবে খুব শীঘ্রই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।  এব্যাপারে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে আছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাহিরে রয়েছেন। আমরা বিজিএমইএ'তেও খবর দিয়েছি। শ্রমিকরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে তারা সড়ক ছাড়বে না। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম