ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ফলের শুল্ক প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

#

৩০ জানুয়ারি, ২০২৫,  12:17 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সস্তা ফলে সুস্থ জীবন' এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ফল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাইপাইল আড়ৎ ব্যবসয়ী কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় চার শতাধিক ফল ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। এ সময় তারা বলেন, ফল কোন প্রকার বিলাসি পণ্য নয়। তাই আমরা ফলের ওপর এই বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চাই। ফলের ওপর শুল্ক বাড়ার কারণে আমাদের ব্যবসা পথে বসার উপক্রম হয়ে পড়েছে। যদি শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে আগামীতে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, আমরা বাইপাইল আড়ৎ ব্যবসয়ী কল্যাণ সমিতিতে প্রায় ১২শ ফল ব্যবসায়ী রয়েছে। নতুন করে ফলের ওপর শুল্ক ধরায় কারণ আমাদের ব্যবসা প্রায় বন্ধের দিকে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যেই ফলের ওপর এই বর্ধিত শুল্ক প্রত্যাহার চাই। সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, নতুন করে ফলের ওপর শুল্ক বর্ধিত করার ফলে সাধারণ মানুষ ফল ক্রয় করতে পারছে না। তাই আমাদের ফল বিক্রি কমে গেছে। যার ফলে ব্যবসা প্রায় পথে বসার দিকে। যদি ফলের ওপর শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা নতুন করে আর ফল ক্রয়-বিক্রয় করবো না। তারপরেও যদি শুল্ক প্রত্যাহার করা না হয়। তাহলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম