ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

আশুলিয়ায় পোষাক শ্রমিকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  1:47 PM

news image

আশুলিয়ায় একটি সড়কের  পাশ থেকে মান্নাফ মোল্লা (২৭) নামের এক পোশাক শ্রমিক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা, তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল। এর আগে ভোরে আশুলিয়ার মির্জানগরে গণবিশ্ববিদ্যালয় সংলগ্ন নলাম সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মান্নাফ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বাঁশকোড় গ্রামের মোক্তার মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ জানায়, আজ ভোরে পথচারীদের খবরের ভিত্তিতে সড়কের পাশ থেকে মান্নাফের রক্তাক্ত দেহ উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, নিহতের কোমরের নিচে ধারালো অস্ত্র বা ছুরিকাঘাতের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া বুকে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম