ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২২,  1:00 PM

news image

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন ‘জনরন সোয়েটার’র শ্রমিকরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সড়কের নিশ্চিন্তপুর অংশে অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা। শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবি করে আসছিলেন তারা। গত সোমবার (১০ অক্টোবর) বিকেল থেকে তারা কারখানার ভেতরে আন্দোলন করতে থাকেন। এ সময় বহিরাগত মোটরসাইকেল বাহিনী এসে শ্রমিকদের ওপর হঠাৎ আক্রমণ করে কয়েকজন শ্রমিককে গুরুতর আহত করেন। পরে মঙ্গলবার সকালে প্রথমে জামগড়া পরে নিশ্চিন্তপুরের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। এ বিষয়ে কারখানাটির সিকিউরিটি সুপার ভাইজার আরিফ হাসান  বলেন, গত সোমবার থেকে কারখানায় ঝামেলা হচ্ছে। এখনও শ্রমিকরা কারখানার সামনে বসে আন্দোলন করছেন। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমাদের ঊর্ধ্বতন সব কর্মকর্তা এখন ব্যস্ত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলেন, শ্রমিকদের ভেতর কিছু সমস্যা হয়েছে। এ কারণে তারা সড়কে নামতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিম ঘটনাস্থলে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম