ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আশুলিয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

১৪ মে, ২০২৫,  8:23 PM

news image

ছবি : সংগৃহীত

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় একটি পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো- পাবনা জেলার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে ( লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা উভয়ে মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার ওই জলাশয়ে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশুর পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বিকেল থেকেই ওই দুই শিশু নিখোঁজ ছিল। আজ সকালে পুকুরে ভাসমান লাশের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে। পরে তারা শিশু দুইটির লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, খবর পেয়ে পুকুর থেকে ভাসমান দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম