ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

আশুলিয়ায় দুই বছরের শিশু নিখোঁজ চার ঘন্টা পর বস্তাবন্দি জীবিত উদ্ধার

#

২৫ জুন, ২০২৩,  10:24 AM

news image

ওবায়দুর রহমান লিটন: ঢাকার আশুলিয়ায় নিখোঁজ হওয়া শিশু হুমাইরাকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় তার গলায় গামছা পেঁচানো ছিল। শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি করে। এর আগে, আশুলিয়ার জিরাবো পুকুরপাড় ইগনাইট স্কুলের পেছনের গলি থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু হুমাইরাকে (২ বছর ৮ মাস) উদ্ধার করা হয়। শিশু হুমাইরা আশুলিয়ার জিরাবো পুকুরপার এলাকায় রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে তার বাবা তরকারি বিক্রেতা আজিজুল ইসলাম ও মা জোসনা আক্তারের সাথে বসবাস করে আসছিলো। হুমাইরার আরও দুই ভাই রয়েছে। শিশুটির পরিবার জানায়, শিশু হুমাইরা সকাল ১০টার দিকে নিখোঁজ হয়। পরে বাসার কিছুটা দূরে দুপুর আড়াইটার দিকে বস্তার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। সে সময় হুমাইরার গলায় গামছা পেঁচানো ছিল। শিশুটির বাবা-মা বলেন, সকালে বাসার দুয়ার থেকে সে নিখোঁজ হয়। এলাকায় মাইকিংয়ের পাশাপাশি অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে এক পর্যায়ে সংবাদ পাওয়া যায়, ওই স্কুলের পেছনে একটি সরু গলিতে বস্তার ভেতর গলায় গামছা বাঁধা অবস্থায় হুমাইরাকে পাওয়া যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তারা আরও বলেন, আমাদের প্রতিবেশী এক নারীর নাম শাহিনা। প্রায় সময় তার সঙ্গে আমাদের ঝগড়া হতো। এর আগেও আমাদের আত্মীয় দুই শিশুর শরীরের ছ্যাঁকা দিয়েছিল সেই শাহিনা। ছ্যাঁকার একটি ঘটনা অনেক আগে হলেও গত পরশুদিনও একই ঘটনা আবার ঘটে। এটি নিয়ে শাহিনার সঙ্গে ব্যাপক ঝগড়া হয়। আমাদের সন্দেহ হচ্ছে, ঝগড়াকে কেন্দ্র করেই সেই শাহীনা আমার শিশু সন্তান হুমাইরাকে হত্যা করার জন্য গলায় গামছা পেঁচিয়ে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেয়। এদিকে ইগনাইট স্কুলের শিক্ষক জয়নাল আবেদীন তুহিন জানান, স্কুলের পিছনে শরু গলিতে একটি প্লাস্টিকের সাদা বস্তা দেখতে পায় টোকাইরা। পরে সেটি স্কুলের সামনে নিয়ে আসলে বস্তার ভেতর দেখা যায় একটি শিশু। তার গলায় গামছা দিয়ে গিট দেওয়া। পরে আমরা সঙ্গে সঙ্গে গলার গামছার গিট খুলে মুখের সাহায্যে শিশুকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। তারপরে দেখা যায় শিশুটি একপর্যায়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। এর মধ্যেই শিশুটির পরিবার সেখানে উপস্থিত হয়। তখনই দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারের দায়িত্বরত চিকিৎসক এসএম তাওহিদ বিল্লাহ জানান, শিশুটিকে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছে বলে বুঝা যাচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম