ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আশুলিয়ায় তিতাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

#

ফয়জুল ইসলাম

১৮ জানুয়ারি, ২০২২,  8:53 PM

news image

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অভিযান চালিয়ে এক কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সারাদিন ব্যাপী পরিচালিত অভিযানে সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ অবৈধ রাইজার জব্দ করা হয়। এব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, আজ (বুধবার) আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।  আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।  অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ পরিদর্শক আনতাজ আলী এর নেতৃত্বে  বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম