ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আশুলিয়ায় তাঁতী লীগের শোক দিবস পালিত

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  9:17 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আশুলিয়া থানা তাঁতী লীগের উদ্যোগে দোওয়া মাহফিল ও আলোচনা সভা অনুস্ঠিত হয় । শনিবার (২০ই আগস্ট) বিকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় লন্ডনাস রেস্টুরেন্টের সামনে অনুস্ঠিত হয় । আশুলিয়া থানা সভাপতি মোঃ ইব্রাহিম খলিল বাদল এর সভাপতিত্বে ও আশুলিয়া থানার সাধারন সম্পাদক মোঃ মুরাদ মাতাব্বরের সঞ্চালনায় অনুস্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ কবির, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন,আশুলিয়া থানা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ এর ১৫ আগষ্ট মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে স্ব-পরিবারে হত্যা করে। সময়ের পরিক্রমায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে সোনার বাংলায় পরিণত করবে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবে। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শহীদুল্লা মুন্সী। দোওয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, তাঁতী লীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম