ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আশুলিয়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

#

১৫ মে, ২০২৩,  5:48 PM

news image

ওবায়দুর রহমান লিটন: ঢাকার আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধের সামনে ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৪ মে) সকালে জাতীয় স্মৃতিসৌধের দ্বিতীয় গেইটের  সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪২)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার শাহানুরের ছেলে। সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানার নবীনগর এলাকায় অটোরিকশা চালাচ্ছিলেন আলমগীর হোসেন। সকাল ৯টার দিকে অটোরিকশা চালিয়ে জাতীয় স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকাগামী লেনে একটি ট্রাক তাঁর অটোরিকশায় চাপা দেয়। এতে আলমগীর সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাক রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করে। এসময়  ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক যানান নিহত আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম