ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  4:18 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ১ কেজি ৭ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ টাকা। বুধবার (২৭ জুলাই) সকাল ১১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪।  এরআগে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে হেরোইন সহ তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, 

রাজশাহী জেলার বাসিন্দা সীমান্ত বিশ্বাস (১৮) ও নির্মলা বিশ্বাস (৩৫) । র‌্যাব- জানায়, মঙ্গলবার বিকেলে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থাকা ১ কেজি ৭ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বর্তমান আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ টাকা। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব-৪।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম