ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

আশুলিয়ায় অবৈধ ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন

#

০৯ মার্চ, ২০২৫,  5:24 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারের আশুলিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় মনিদা ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। শনিবার (৮ মার্চ) দুপুরে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বাঁশবাড়ী এলাকায় মনিদা ব্রিকস নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, অবৈধ ইটভাটা ধ্বংস কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সেখানে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম জানান, অভিযান চলাকালে মনিদা ব্রিকস কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ফলে ভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং তাদের যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, সাভারের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। যেইটভাটা গুলো অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোও একইভাবে গুঁড়িয়ে দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম