ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৫,  2:46 PM

news image

ঢাকার আশুলিয়ার বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনভূত হওয়া ভূমিকম্প শুক্রবার হওয়া কম্পনের আফটার শক। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আশুলিয়ায় অনভূত ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশে। এটি গতকালের মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক। তিনি আরও জানান, আফটার শক ১০-২০ কিলো দূরেও হতে পারে। সেক্ষেত্রে গতকালের ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছেই হয়েছে এটি। সামনে বড় ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়ে রুবায়েত বলেন, ‘গত ১০০ বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি। যেটি গতকাল হয়েছে। আমরা বড় ঝুঁকির মধ্যে রয়েছি।’ গত শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে এক শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কয়েক শত মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম