ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

আশুলিয়া যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল কে অস্ত্রসহ আটক করেছ যৌথ বাহিনী

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৬,  8:08 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ককটেল সদৃশ বস্তু সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) সকাল ১১.৪০ মিনিটে মুঠোফোনে মুক্ত খবরকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার। এর আগে আজ ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার তালপট্টি এলাকার সায়েদ আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম মন্ডল (৪৫)। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্যরা হলেন- বগুড়া জেলার সদর থানার পাকা কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন ওরফে চাপাতি স্বপন (৪০) ও নওগাঁ জেলার বানি নগর থানার কাশিমপুর এলাকার রেজ্জাক সর্দারের ছেলে ফারজুল ( ৩৮)। তারা দুইজনেই জাহাঙ্গীর আলম মন্ডলের সহযোগী এবং বর্তমানে তার বাড়িতে থাকতো বলে জানা যায়। যৌথ বাহিনী জানায়, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৬টি রামদা,  ৮টি চাপাতি, ১৫ টি ছোট চাকু, ০২ টি দা, ৪ টি মোবাইল, ১৯ টি কাঠের লাঠি ও ১২টি ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সহ তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অসখ্য অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার জানান, আজ ভোর রাতে জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র হস্তান্তর করেন যৌথ বাহিনী। যার মধ্যে ককটেল সদৃশ বস্তুও ররেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম