ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

আশুলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীকে আটক করেছে র‌্যাব

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৩,  6:45 PM

news image

ওবায়দুর রহমান লিটন: সাভারের আশুলিয়ায় স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনার তিন দিন পর স্বামী ফারুক হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। স্ত্রী শিমু আক্তার পরকীয়ায় লিপ্ত এমন সন্দেহ থেকেই স্বামী ফারুক তাকে হত্যা করেছে বলে জানিয়েছে র‌্যাব-৪। র‌্যাব-৪ সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ জানান, গত ২০ জুন আশুলিয়ার নয়াপাড়া এলাকার ভাড়া বাসার ফ্ল্যাটে গার্মেন্টসকর্মী স্ত্রী শিমু আক্তারকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান ফারুক। এ সময় তাদের চার বছরের এক ছেলেকেও সঙ্গে নিয়ে যান। এ ঘটনার পরদিন নিহতের বড় বোন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই আসামি ফারুককে ধরতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। কিন্তু ফারুক বিভিন্ন সময় স্থান পরিবর্তন করায় তার অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা টিম, রংপুরের র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযান চালায়। পরে ফারুকের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগাছা এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার চার বছর বয়সী ছেলে সন্তানকে উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তার স্ত্রী শিমু পরকীয়ায় লিপ্ত রয়েছে— এমন সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানিয়েছে ফারুক। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে দুপুরেই আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম