ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আশুলিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে একাট্টা ৪ গ্রামবাসী

#

০৫ নভেম্বর, ২০২৩,  3:12 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় কুক্ষাত সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া, দুর্গাপুর, কুটুরিয়া আড়াগাও গ্রামের সম্মলিত আয়োজনে এ আলোচনা সভায় পাঁচ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। আয়োজিত আলোচনা সভা থেকে বক্তারা বলেন, আমরা এলাকার সকলেই শান্তিপ্রিয় লোক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিছু বহিরাগত সন্ত্রাসী এলাকায় অবস্থান করে চাঁদাবাজী, মারামারিসহ অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। গত ২৫ অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে ৩ জন লোক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা কেউ আইন হাতে তুলে নিবো না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে সন্ত্রাসীদের প্রধান অশ্রুকে গ্রেপ্তার করেছে। আশা করি দ্রুত বাকি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে প্রশাসন। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে থাকতে চাই।  বহিরাগত সন্ত্রাসীদের দমনে সবাইকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম