ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

আশুলিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৩,  10:40 PM

news image

সাভারের আশুলিয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। আজ ২৪/০৫/২০২৩খ্রিঃ (বুধবার) জনাব মোঃ কামরুজ্জামান (নির্বাহী ম্যাজিস্ট্রেট), জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর আলম, অথরাইজড অফিসার-১/৩, রাজউক এর নেতৃত্বে, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে অথরাইজড অফিসার-১/৩, রাজউক এর আওতাধীন  বড় আশুলিয়া মৌজাস্থিত , বঙ্গবন্ধু রোড ও আনোয়ার জং রোড ,আশুলিয়া,  সাভার ঢাকা এ উচ্ছেদ/মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। নির্মাণাধীন ০২(দুই) টি  নির্মাণাধীন  ইমারতে উচ্ছেদ/মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয় এর মধ্যে একটি  ইমারতের মালিককে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়। (১)জনাব  সুলতান আহম্মেদ দিপু , বড় আশুলিয়া  মৌজাস্থিত আশুলিয়া বাজার,  বঙ্গবন্ধু  রোড,আশুলিয়া,  সাভার ঢাকাতে অবস্থিত একটি ০৫ তলা (আংশিক)  ও অপর অংশ ভিত্তির কাজ চলমান  অননুমোদিত  নির্মানাধীন  আবাসিক ইমারতের  নির্মাণ কাজ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার -১/৩ এর উপস্থিতিতে  বন্ধ করে দেওয়া হয় এবং রাজউকের অনুমোদন গ্রহণ পূর্বক পরবর্তী নির্মাণ কাজ করবেন  মর্মে ৩০০ (তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে- মুচলেকা  প্রদান করেছেন । ২) ভবন মালিকঃ জনাব মোঃ হেলাল উদ্দীন শিকদার ,বড় আশুলিয়া  মৌজাস্থিত সরকার মার্কেট সংলগ্ন, আনোয়ার জং রোড,আশুলিয়া, সাভার ঢাকাতে  অবস্থিত একটি ০৭ তলা অননুমোদিত  নির্মানাধীন আবাসিক ইমারতের সম্মুখে অবৈধ অংশ অপসারণ করা হয়েছে এবং ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানাসহ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তাদের ভবনটির ব্যত্যয়কৃত বাকী অংশ অপসারন করবেন এবং রাজউকের অনুমোদন গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন মর্মে ৩০০ (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা প্রদান করেছেন ।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম