ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আশুলিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  10:33 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় রিপন হোসেন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে রিপন হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। শুক্রবার (২৯ জুলাই) রাতে সাভার উপজেলা আশুলিয়ার মাদারটেক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার রিপন হোসেন (২৮) আশুলিয়ার চোয়ারীপাড়া এলাকার তাঁরা মিয়ার ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায় রিপন হোসেন আশুলিয়া এলাকায় চালের ব্যবসা করেন । হামলার শিকার রিপন বলেন, গতকাল রাতে চালের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে আশুলিয়ার মাদারটেক এলাকায় পৌঁছামাত্র বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, মুনসুর ও অজ্ঞাত ৫/৭ জন দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে আমার উপরে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরও বলেন, তারা আমার উপর হামলার পরেই আমার বাড়িতে গিয়ে ভাংচুর চালিয়ে আমাকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে আশুলিয়া থানার (এসআই) আসলামুজ্জামান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ দেয়নি দিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম