ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

আশুগঞ্জে মা-দুই সন্তানকে কুপিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:22 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে মা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। আহতরা হলেন, মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। শরীফপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ জানান, মনির ইটভাটার শ্রমিক। গ্রামের অন্যান্য বাড়ি থেকে মনিরের বাড়িটা কিছুটা নীরব এলাকায়। ইট তৈরির মৌসুম থাকায় সে ইটভাটায় রয়েছে। বাড়িতে শুধু তার স্ত্রী ও দুই শিশু সন্তান থাকেন। বুধবার রাতে কোন এক সময় সিঁদ কেটে ঘরে ঢুকে মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে দেখি তিনজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এ সময় তাদের দ্রুত স্থানীয়দের দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কোপালেও ঘরের কোনো জিনিস নেয়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। এই বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম