ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আল-শারার সঙ্গে ফোনালাপে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৬,  10:44 AM

news image

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের পর সিরিয়ার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সিরিয়ায় যা ঘটছে তাতে তিনি ‘খুব খুশি’। আল জাজিরা ও বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে। সিরিয়া ও ওই অঞ্চলের পরিস্থিতি ‘ভালোভাবে এগোচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি। সিরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, আল-শারা ট্রাম্পকে জানিয়েছেন—সিরিয়া দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং নাগরিক শান্তি বজায় রাখার কথাও বলেন। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী (আইএস) যেন আবার ফিরে না আসে, সে জন্য আন্তর্জাতিক উদ্যোগ এক করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আল-শারা। এদিকে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘সিরিয়া নিয়ে একটি বড় সমস্যা সমাধান করেছেন’। তবে এটা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এসডিএফ জানায়, ১৮ জানুয়ারি তারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রাক্কা ও দেইর আজ জোর শহর থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন এসডিএফকে সমর্থন দিলেও, যুক্তরাষ্ট্রের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত টম বারাক সম্প্রতি বলেন—এসডিএফের ‘প্রধান আইএসবিরোধী স্থলবাহিনী’ হিসেবে ভূমিকা এখন অনেকটাই শেষ। কারণ, সিরীয় সরকার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। এদিকে আল শারা রাশিয়া সফরে যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, বুধবার মস্কোয় পুতিন ও আল-শারার বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম