ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আল নাসরেই ক্যারিয়ার শেষ করতে চান রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট, ২০২৪,  4:49 PM

news image

ক্রিশ্চিয়ানো রোনালদো এখন খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে। এই ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে চান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। স্বদেশি চ্যানেল নাউকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। অবসর নিয়ে অবশ্য এখন নিয়মিতই কথা বলতে হয় রোনালদোকে। চ্যানেল নাউ থেকেও তাকে একই প্রশ্ন শুনতে হয়েছে। জবাবে তিনি জানান, আরও ২-৩ বছর খেলার ইচ্ছা আছে তার। আর বিদায়টা নিতে চান আল নাসর থেকেই।   সিআর সেভেন বলেন, ‘জানি না, খুব শিগগির নাকি ২-৩ বছর পর থামব। তবে সম্ভবত আল নাসরেই ক্যারিয়ারের ইতি টানব। এটি এমন এক ক্লাব, যেখানে আমি সুখে আছি। সঙ্গে ক্লাব এবং দেশ মিলে ভালো অনুভব করছি। এ কারণেই আল নাসরে ক্যারিয়ারের সমাপ্তি রেখা টানতে পারি। আরব লিগে খেলতে পেরে আমি খুশি এবং চালিয়ে যেতে চাই।’ শুধু ক্লাব পর্যায়েই নয়, রোনালদো খেলতে চান জাতীয় দলের জার্সিতেও। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নেশন্স লিগে খেলার কথাও জানিয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বলেন, ‘সামনের ম্যাচগুলোয় জাতীয় দলকে সহায়তা করতে চাই। সামনে নেশন্স লিগ আছে এবং সেই টুর্নামেন্টেও খেলার ইচ্ছে আছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম