ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আল জামিয়া আল ইসলামীয়া চান্দে আলী’র শব্দ প্রতিযোগিতা, বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২২,  6:48 PM

news image

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনয়িনে বেলাশী গ্রামে সুবিশাল ভবণ ও মাঠ নিয়ে গড়ে উঠেছে আল জামিয়া আল ইসলামীয়া চান্দে আলী মাদরাসা। গতকাল শনিবার সকালে ওই মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের শব্দ প্রতিযোগিতা, বার্ষিক ফলাফল, বর্ষ সেরা শিক্ষার্থী, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এ সময় মাদারাসার শিক্ষার্থী হাফেজ রাকিব হোসেন ও বর্ষসেরা শিক্ষার্থী মোবাশ্বেরকে বিশেষ ভাবে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।


প্রিন্চিপাল শায়খ মাহমুদুল হাসান মাদানী, আওয়ামীলীগ রায়েদ ইউনিয়ন সভাপতি ও রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরণ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাদল, হাজী মিয়ার উদ্দিন, মাওলানা রফিউদ্দিন, অধ্যক্ষ এহতেশামুল হক, ৬ নং ওয়ার্ড আলীগ সভাপতি মৌ. আ. হাই, ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরবি শব্দ, ইংরেজি শব্দ, ফিকহ ও হাদিস প্রতিযোগিতা হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম