ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আল কায়েদা ও তালেবানপন্থী ৬ জঙ্গি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  5:55 PM

news image

আল কায়েদা ও তালেবানপন্থী ছয় জঙ্গিকে গ্রেপ্তার করার দাবি করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রোববার (১ জানুয়ারি) রাতে এই জঙ্গিদের কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় বলে সিটিটিসি জানিয়েছে। পুলিশের ঢাকা মহানগর মিডিয়ার শাখার পক্ষ থেকে বলা হয়, আল কায়েদা ও তালেবানপন্থী ছয় হিজরতকারীকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কারও নাম পরিচয় বিস্তারিত জানায়নি সিটিটিসি। সোমবার (২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বেলা ১১টা ৪৫ মিনিটে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জঙ্গিদের সম্পর্কে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম