ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৬,  8:30 PM

news image

আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার (২৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নতুন কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গণভোটের সমস্যার সমাধানে আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই করতে হবে। বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বিএনপির জন্য নয়, বরং একটি আন্তর্জাতিক সমস্যা। এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের সহযোগিতা বাড়ানো উচিত। এছাড়াও হামের কারণে যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সামনে এগিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম