ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আলোচনার আশ্বাস: রেললাইন থেকে সরলেন অবরোধকারীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  3:50 PM

news image

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর অবশেষে আলোচনার আশ্বাসে রেললাইন থেকে সরলেন আন্দোলনরত শ্রমিকরা। রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি রেলক্রসিং থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরে রেল ভবনের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন তারা। এর আগে, চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে সকাল ১০টায় অবরোধ কর্মসূচি শুরু করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এ সময় তাদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে কর্মকর্তাদের আলোচনার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে সকাল ১০টায় দিকে কারওয়ান বাজারের এফডিসি রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা। শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয় তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম