ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  8:12 PM

news image

শতাধিক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বনানী থেকে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিছুক্ষণের মধ্যে মঞ্জুর আলমকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান উপপুলিশ কমিশনার রিফাত। সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয় আলেশা মার্ট। এরপর ২০২১ সালের ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম