ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আলিয়া মাদ্রাসার হলে অভিযানে মাদকসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২৩,  4:35 PM

news image

রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ। গতরাত ২টার দিকে মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইবরাহীম হলের বিভিন্ন কক্ষে তল্লাশি ও অভিযান চালায় চকবাজার থানার পুলিশ। এ সময় মাদ্রাসা এবং সংশ্লিষ্ট হল প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক পাওয়ায় এ সময় দুজনকে আটক করে পুলিশ। গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং আল্লামা কাশগরী ও শহীদ ইবরাহীম হলের হল সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হলে বহিরাগত ও মাদক কারবারিদের জন্য অভিযান চালানো হয়। হলে বহিরাগতরা অবস্থান করে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মাদক রাখা ও সেবনের অপরাধে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বাপ্পি (বহিরাগত) ও আজিজ। এরমধ্যে একজনকে আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষ থেকে ও আরেকজনকে ৩৬৮ নম্বর কক্ষ থেকে আটক করা হয়েছে। এছাড়াও অছাত্র ও অননুমোদিত ছাত্রদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম