ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আলাভেসের বিপক্ষে বার্সার নাটকীয় জয়

#

স্পোর্টস ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:43 PM

news image

লা লিগার ম্যাচে গতকাল (শনিবার) রাতে নিজেদের মাঠে বার্সেলোনাকে আতিথ্য দেয় আলাভেস। স্বাগতিকরা প্রথমে ভীতি ছড়ালেও জাভি হার্নান্দেজের দল ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয়। ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার ভিটোর রকি মাত্র ১৩ মিনিটের উপস্থিতিতে গোল করেন এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। তবে এমন অম্লমধুর রাতে বার্সা ৩-১ গোলে হারিয়েছে আলাভেসকে। বার্সার হয়ে আরও গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি ও ইলকাই গুনদোয়ান। স্বাগতিকদের হয়ে এক গোল করে সামু ওমোরোদিওন ব্যবধান কমান। ম্যাচের প্রথম গোলটি আসে ২২ মিনিটে। গুনদোয়ানের বাড়ানো পাস পেয়ে সামনে এগিয়ে থাকা গোলরক্ষকের ওপর দিয়ে চিপ শটে লিড এনে দেন লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধে নেমেই দ্বিগুণ লিড পেয়ে যায় বার্সা। ৪৯ মিনিটে সংঘবদ্ধ আক্রমণের শুরুতে পেদ্রি ক্রসে বল দেন গুনদোয়ানকে। সাবেক এই ম্যানচেস্টার সিটি তারকা ছুটে গিয়ে দূরের পোস্ট থেকে চমৎকার কোণাকুণি ভলিতে গোলটি করেন। তবে দুই মিনিট বাদেই ব্যবধান কমায় স্বাগতিকরা। আলাভেসের নাইজেরিয়ার বংশোদ্ভূত ফরোয়ার্ড ওমোরোদিওন ক্রস পেয়ে হেডে বল জালে পাঠান। গুনদোয়ানকে বদলি করে ৫৯তম মিনিটে মাঠে নামানো হয় ব্রাজিলিয়ান তরুণ রকিকে। এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড মাঠে নামার ৬৮ সেকেন্ড পরই গোল করেন। ফোর্তের কাটব্যাক থেকে পাওয়া বল জালে জড়ান বাঁ-পায়ের কোণাকুণি শটে। তবে পরের সময়টা তার জন্য সুখকর ছিল না। ৭২তম মিনিটে তার আনন্দ হতাশায় রূপ নেয়। রাফা মারিনকে ফাউল করে পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তাৎক্ষণিক–ই সেটি নিয়ে ডাগআউটে ভীষণ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচ জাভিকে। তবে তাতে তো আর সিদ্ধান্ত বদলাবে না। এরপর আর কেউ গোলের দেখা না পাওয়ায় বার্সা ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম